সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকান্ড,গুরুতর আহত -১।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি।

eshomoy.com || 2025-10-06
নলছিটিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকান্ড,গুরুতর আহত -১।

নলছিটিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকান্ড,গুরুতর আহত -১।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা:

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় বাস- মোটরসাইকেল সংঘর্ষে বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়। এসময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি দ্রুতগতির বাস ঝালকাঠি- বরিশাল আঞ্চলিক মহাসড়কের প্রতাপ এলাকায় বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন এবং মোটরসাইকেল ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. তোফাজ্জল হোসেন। তিনি ঝালকাঠি সদরের নথুল্লাহবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস ছালাম জানান, মোটরসাইকেল ও বাস সংঘর্ষের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।