সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটিতে ঝালকাঠির ডিসি আশরাফুর রহমানের বিদায়ী সংবর্ধনা,দিয়ে গেলেন পরিবর্তন নিয়ে গেলেন স্মৃতি।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি।

eshomoy.com || 2025-11-15
নলছিটিতে ঝালকাঠির ডিসি আশরাফুর রহমানের বিদায়ী সংবর্ধনা,দিয়ে গেলেন পরিবর্তন নিয়ে গেলেন স্মৃতি।

নলছিটিতে ঝালকাঠির ডিসি আশরাফুর রহমানের বিদায়ী সংবর্ধনা,দিয়ে গেলেন পরিবর্তন নিয়ে গেলেন স্মৃতি।


বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি


ঝালকাঠির নলছিটিতে পদোন্নতি পেয়ে বদলী জনিত কারণে ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান ও তার সহধর্মিণী ঝালকাঠি অফিসার্স ক্লাবের সভাপতি মাহফুজা খানমকে নলছিটি অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৫ই নভেম্বর) বিকেল ৩টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে পদোন্নতি পেয়ে বদলী জনিত কারণে জেলা প্রশাসক আশরাফুর রহমান ও তার সহধর্মিণী ঝালকাঠি অফিসার্স ক্লাবের সভাপতি মাহফুজা খানমকে নলছিটি অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।


সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি অফিসার্স ক্লাবের সভাপতি মাহফুজা খানম মাহফুজা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাকিলা রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।


অনুষ্ঠানে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কশিশনার (ভ’মি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল) খান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস ছালাম, উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।


অতিথিদের বক্তব্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির সাইফুল ইসলামের তত্ত¡াবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।


অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ প্রতিনিধি, মিডিয়াকর্মী, ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এছাড়াও উপজেলাটির দীর্ঘদিনের অবহেলিত চিত্র থেকে মুক্তির চেহারায় ফেরাতে অসংখ্য উদ্যোগের মধ্যে অন্যতম কিছু প্রকল্প তিনি উদ্বোধন করে যান এদিন।যা এক বেদনাবিধুর পরিবেশ রচনা করেছিলো।এদিন১৫ নভেম্বর সকাল থেকে ২০২৫ নলছিটি উপজেলায় উপজেলা প্রশাসন লাইব্রেরী উদ্বোধন, উপজেলা প্রশাসন আইডিয়াল স্কুল ভিত্তিপ্রস্তর, অফিসার্স ক্লাব ও পাঠাগার সংস্কার,উপজেলা শিশু পার্ক সম্প্রসারণ ভিত্তিপ্রস্তর,কবি কাজী নজরুল ইসলাম মঞ্চ চায়না মাঠ ভিত্তিপ্রস্তর,উপজেলা ক্রীড়া সংস্থা ভবনের সংস্কার কাজ সহ বেশ কিছু উন্নয়ন কাজের ফলক উদ্বোধন করেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।