সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের  উচ্ছেদ অভিযান।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি।

eshomoy.com || 2025-11-25
নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের  উচ্ছেদ অভিযান।

নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের  উচ্ছেদ অভিযান


নলছিটি(ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার( ২৫ নভেম্বর) শহরের বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) রিজভী আহমেদ সবুজ। 

সকালে শহরের বাসস্ট্যান্ড,স্টেশন রোডসহ বিভিন্ন সড়কে ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের মালামাল সড়িয়ে ফেলার পাশাপাশি ভবিষ্যতে তাদের ফুটপাত দখল করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন পথচারী ও স্থানীয়রা। তারা বলেন, ফুটপাত দখল হওয়ায় পথচারীদের চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার শিকার হন। ফুটপাত দখলমুক্ত থাকলে স্কুলগামী শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারেন।

এ বিষয়ে সহকারী কমিশনার( ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, শহরের সড়কগুলো প্রয়োজনের তুলনায় এমনিতেই সরু তারপর যদি ফুটপাত দখল করা হয় তাহলে পথচারীদের চলাচলে অনেক সমস্যা হয়। তাই আমরা ফুটপাত দখলমুক্ত রাখতে বলেছি। এরপর থেকে যদি কেউ ফুটপাত দখল করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।