সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঝালকাঠি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নলছিটি কলেজ ছাত্রদলের দোয়া মোনাজাত।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি।

eshomoy.com || 2025-11-27
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নলছিটি কলেজ ছাত্রদলের দোয়া মোনাজাত।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নলছিটি কলেজ ছাত্রদলের দোয়া মোনাজাত।


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিএমএ কলেজের সাবেক ভিপি জনাব মাহবুবুল হক নান্নুর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ নবেম্বর বুধবার বিকেলে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম আহমেদ হিমেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজীসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি জনাব মাহবুবুল হক নান্নুর সুস্থতা এবং তার পরিবারের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপার্সনকে সুস্থ অবস্থায় ফিরে দেখতে পুরো জাতি অপেক্ষায় আছে। একই সঙ্গে দলের সকল অসুস্থ নেতা-কর্মীর জন্যও নিয়মিত দোয়া করার আহ্বান জানান তারা।