ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক হলেন নলছিটির কৃতি সন্তান এম ইব্রাহীম নাসারুল্লাহ
গত ০৫ ডিসেম্বর২০২৫ রোজ শুক্রবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি-সেক্রেটারি জেনারেল সহ ৫ সদস্যের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই
পরবর্তীতে গতকাল ১৩ ডিসেম্বর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-২০২৬ সেশনের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন
সেই কেন্দ্রীয় কমিটির জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক হিসেবে ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলার ৪ নং রানাপাশা ইউনিয়নের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম ইব্রাহীম নাসারুল্লাহর নাম ঘোষণা করা হয়।