সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটিতে ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে বিশাল ঈদের মিছিল।


বালী তূর্য, ঝালকাঠি(নলছিটি)

eshomoy.com || 2024-04-10
নলছিটিতে ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে বিশাল ঈদের মিছিল।
মিছিল শেষে বিজয় উল্লাস চত্তরে আলোচনা সভা।

নলছিটিতে ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে বিশাল ঈদের মিছিল।


ঝালকাঠির নলছিটিতে ঈদুল ফিতরকে স্বাগত জানিয়ে ঈদের মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


আজ ৩০ রমজান ইফতার শেষে ঈদকে স্বাগত জানিয়ে উপজেলার সেচ্ছাসেবী সংগঠন এবং সকল ধর্মপ্রান মুসল্লিদের অংশগ্রহণে এক বিশাল মিছিল বের হয়।


মিছিলটি উপজেলা শহরের হাই স্কুল মসজিদ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় উল্লাস চত্তরে এসে আলোচনা সভা করে শেষ হয়।


এসময় উপস্থিত ছিলেন নলছিটির বাইতুল আমান (হাই স্কুল) মসজিদের খতিব মুফতি হানজালা নোমানী,থানার পোল মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস,নলছিটি পৌরসভার কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল,ব্যবসায়ী শাহাদাৎ ফকির,সমাজকর্মী বালী তূর্য। 


বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর পরিকল্পনায় উপজেলার সকল সেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় মিছিলটি আয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়।


এতে সকল শ্রেনী পেশার মুসলমানেরা অংশগ্রহণ করেন। বিজয় উল্লাস চত্তরে আলোচনা সভায় বক্তব্যে ইসলামি আলোচক ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী বলেন,ঈদ সকল মুসলমানদের জন্য হালাল উৎসব।এই মিছিলের মাধ্যমে আমরা জানান দিতে চাই আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ আছি। 


এসময় মুফতি হানজালা নোমানী বলেন,ঈদকে স্বাগত জানিয়ে এই বিশাল মিছিল প্রমান করে আমরা মুসলমানেরা এখানে ঐক্যবদ্ধ আছি।এর দ্বারা আমরা সারা বিশ্বে এই জানান দিতে চাই,যারা মুসলিম যুব সমাজকে ভ্রান্ত পথে নানান হারাম উতসবের প্রেরনা দেয় আর ঈদের দিন নিজের হালাল উতসবে ঘুমিয়ে থাকতে বলে আমরা তাদেরকে স্পষ্ট করতে চাই মুসলমানেরা ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।


দুই শতাধিক লোকের অংশগ্রহনে মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় উল্লাস চত্তরে এসে শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়।