সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটিতে আগামীর বাংলাদেশ বিনির্মান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি।

eshomoy.com || 2024-09-20
নলছিটিতে আগামীর বাংলাদেশ বিনির্মান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নলছিটিতে আগামীর বাংলাদেশ বিনির্মান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।


ঝালকাঠির নলছিটির কুলকাঠি ইউনিয়নে ফ্যাসিষ্ট হাসিনা পতন, আগামীর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দল, যুবদল ও যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৪ টায় কুলকাঠি ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। সভায় সভাপতিত্ব করেন কুলকাঠি স্বেচ্ছাসেবকদলের সভাপতি কামাল হোসেন মল্লিক। 

এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সাইদুল কবির রানা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. রেজওয়ান, উপজেলা যুবদল নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সবুজ, ,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুজন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. রাসেল এছাড়া ও উপজেলা এবং ইউনিয়নের নেতাকর্মীরা।

এসময়ে  তৌহিদুল আলম মান্না দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার ইশতেহার নিয়ে আলোচনা করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা তিনতিনটি পাতানো নির্বাচন করে মানুষের ভোটের অধিকার হরণ করে পালিয়ে গেছে। আমরা এসেছি দেশনায়ক তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা নিয়ে আপনাদের কাছে। আমার নেতা তারেক রহমান ক্ষমতায় এলে দেশ ঢেলে সাজাবে। বিএনপি ক্ষমতায় আসলে স্বৈরাচার প্রথাকে চিরতরে কবর দেয়া হবে।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে আনন্দের দিন সামনে তাই সকল নেতাকর্মীরা তাদের কে সহযোগিতা করুন। তাঁরা যেন সুন্দর সঠিকভাবে স্বাধীনভাবে তাদের অনুষ্ঠান পালন করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহন, রাজিবুল ইসলাম, আল আমিন গাজী, মেহেদী হাসান সৈকত, উপজেলা ছাত্রদল নেতা ফয়সাল হোসেন, পৌর আহ্বায়ক রনি তালুকদার, কলেজ শাখার সভাপতি রাকিব গাজী, ইউনিয়ন যুবদল সভাপতি মজিদ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল হোসেন মল্লিক, ছাত্রদলের সভাপতি রাশেদ তালুকদার। এছাড়া ও উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা।