সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরিশাল

বরিশালে স্পিডবোট ও মাছ ধরার ট্রলারের সংঘর্ষ, জেলে নিহত


রিয়াদ ইসলাম, ব্যুরো চিফ

eshomoy.com || 2025-03-04 18:54
বরিশালে স্পিডবোট ও মাছ ধরার ট্রলারের সংঘর্ষ, জেলে নিহত
সংগ্রহিত ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মৎস্য বিভাগের স্পিডবোটের সঙ্গে মাছ ধরা ট্রলারের সংঘর্ষে এক জেলের মৃত্যু হয়েছে।


সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার শ্রীপুর এলাকায় কালাবদর নদীতে এ ঘটনা ঘটে।


মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহত জেলে মিরাজ ফকির (৩০) উপজেলার মিয়ার চর এলাকার বাসিন্দা ফখরুল ফকিরের ছেলে ও দুই সন্তানের বাবা।


মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত কুমার রায় বলেন, মাছ শিকারের জন্য কালাবদর নদীর শ্রীপুর এলাকায় নিষিদ্ধ বাধা জাল ফেলেন জেলেরা। এ খবর পেয়ে মৎস্য বিভাগের আট সদস্যের একটি দল স্পিডবোট নিয়ে সেখানে অভিযানে যায়। নদী থেকে অবৈধ বাধা জাল তোলার সময় ৮-১০টি জেলে নৌকা হামলা করে। এসময় একটি নৌকা এসে তাদের স্পিডবোটের ওপর উঠিয়ে দেয়। তখন নৌকা থেকে একজন নদীতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুনেছি, ওই জেলের মৃত্যু হয়েছে।


জেলেদের পক্ষ থেকে কোনো হামলার ঘটনা ঘটেনি দাবি করে ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে সোহাগ বলেন, অভিযান চালিয়ে নিহত মিরাজের ছোট ভাই রবিউলকে আটক করে অভিযানকারী দল। এ খবর পেয়ে একটি নৌকায় চার পাঁচ জন জেলেকে নিয়ে রবিউলকে ছাড়িয়ে আনতে যায় নিহত মিরাজ। তখন অভিযানকারী দলের থেমে থাকা স্পিডবোটটি দ্রুতগতিতে চালু করে নৌকায় উঠিয়ে দেওয়া হয়। এতে মিরাজ গুরুতর আহত হলে চিকিৎসা না দিয়ে বোটে ফেলে রাখা হয়। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে মারা যান মিরাজ।


নিহত মিরাজের স্ত্রী রোজিনা বেগম বলেন, আমার স্বামী অপরাধ করলে আইন অনুযায়ী শাস্তি দিত। তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলে আমার দুই সন্তানকে এতিম করা হলো।


মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, স্পিডবোট ও জেলে নৌকার সঙ্গে সংঘর্ষে এক জেলের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে নৌ-পুলিশ পাঠানো হয়েছে।