সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বরিশাল

কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিভতে বসেছে রায়হানের চোখের আলো।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি।

eshomoy.com || 2024-08-16
কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিভতে বসেছে রায়হানের চোখের আলো।

কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিভতে বসেছে রায়হানের চোখের আলো।


বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি (নলছিটি) প্রতিনিধি:


কোটা সংস্কার আন্দোলনে বরিশালে পুলিশের গুলিতে আহত হয়ে চোখ হারাতে বসেছে রায়হান নামের একজন ছাত্র।বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী ছিলো সে। বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের আন্দোলনের সময় বরিশাল নগরীর চৌমাথায় পুলিশের গুলিতে ডান চোখে রাবার বুলেটের স্প্রিন্টারের আঘাত লাগে এবং দুটি স্প্রিন্টার চোখের ভিতরে এখনো রয়ে গেছে।দ্রুত তার চোখের অপারেশন করাতে পারলে চোখটি ভালো হতে পারে।কিন্তু আর্থিক অনটনে থমকে গেছে তার চিকিৎসা, তাই মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন তার পরিবার।

আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি চক্ষু হাসপাতালে তার একটি চোখে অপারেশন হয়েছে ৫ আগস্ট তারিখে।আগামী ১৮ তারিখে ধানমন্ডির ২৭ এর আই হসপিটালে দ্বিতীয়বার অপারেশন করে চোখে জেল দিয়ে চিকিৎসা চালিয়ে রাখতে হবে। পরবর্তীতে ইন্ডিয়া নিয়া চিকিৎসা করালে ভালো হবার সম্ভাবনা রয়েছে।আগামীকাল কালকে অপারেশনে প্রায় ৬০ হাজার টাকা লাগবে কিন্তু এখন পর্যন্ত টাকার কোনো ব্যবস্থা হয়নি বলে জানিয়েছে তার পরিবার।সহযোগিতার হাত বাড়াতে পারেন আপনিও।

নাম:রায়হান খান,

পিতা: আনোয়ার খান

মাতা: মিনারা বেগম 

গ্রাম:সোলনা

থানা: এয়ারপোর্ট, বরিশাল।

তার পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়।তাই তার পাশে দাঁড়াতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায়।

যোগাযোগ করতে পারেন, রায়হান খান:

01790869328

বাবা আনোয়ার খান: 01716801852