সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরগুনা

আমতলীতে কটন মিল আগুনে পুড়ে ছাই।


রাশিমুল হক রিমন,বরগুনা

eshomoy.com || 2024-10-10
আমতলীতে কটন মিল আগুনে পুড়ে ছাই।

আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের খাঁন কটোন মিলে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে।

জানাগেছে, উপজেলার বৈঠাকাটা গ্রামের খাঁন কটোন মিলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মিলের সমুদয় মালামালা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মিল মালিক নাশির খাঁন। 

খাঁন কটোন মিল মালিক মোঃ নাশির খাঁন বলেন,  বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে মিল ও মিলের মধ্যের সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সেপেক্টর মোঃ হানিফ বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।