সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বরগুনা

আমতলীতে জামায়াতের উপজেলা আমিরের শপথ গ্রহণ


রাশিমুল হক রিমন, বরগুনা

eshomoy.com || 2024-11-29
আমতলীতে জামায়াতের উপজেলা আমিরের শপথ গ্রহণ
নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ - ইসময়

বরগুনার আমতলী উপজেলার জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের দিনব্যপি শিক্ষাশিবির সমাবেশে রুকনদের সদস্য ভোটে ২০২৫-২৬ সেশনের নির্বাচিত আমীর মাওলানা মুহাম্মদ ইলিয়াস হোসাইন শপথ গ্রহন করেছেন।

শুক্রবার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় সাইক্লোন সেন্টার হল রুমে নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত আমির মুহাম্মদ ইলিয়াস হোসাইন কে শপথ বাক্য পাঠ করান বরগুনা জেলা জামায়েতে ইসলামের আমীর অধ্যপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন।

আমতলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং অগ্রসর কর্মীদের দিনব্যপি শিক্ষাশিবির সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসলিশে শুরা সদস্য ও আমীর বরিশাল মহানগরী জনাব অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মসলিশে শুরা সদস্য ও বরগুনা জেলা জামায়েতে ইসলামের আমীর অধ্যপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন। বরগুনা জেলা নায়েবে আমীর মাওলানা এস. এম আফজালুর রহমান, বরগুনা জেলা সেক্রেটারী মাওলানা আসাদুজ্জামন আল মামুন, বরগুনা জেলা সহ-সেক্রেটারী মাওলানা আঃ মান্নন, বরগুনা জেলা মানব সম্পদ এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পদক মুহাম্মদ আবদুল মালেক।

নবনির্বাচিত আমির মাওলানা আবদুল হালিম শপথ গ্রহণ শেষে দায়িত্বভার গ্রহন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের জন্য উপজেলার সকল দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেছেন।