সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরগুনা

সড়ক দুর্ঘটনায় মা নিহত, শিশুপুত্র,কন্যাসহ আহত-৬।


রাশিমুল হক রিমন, বরগুনা প্রতিনিধি

eshomoy.com || 2024-12-15
সড়ক দুর্ঘটনায় মা নিহত, শিশুপুত্র,কন্যাসহ আহত-৬।
ইসময়

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা রিনা বেগম নিহত ও শিশু পুত্র কন্যাসহ  ৬ জন গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল ৫ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর কালীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনা বেগমের মরদেহ পুলিশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  নিহত রিনা বেগমের বাড়ী যশোরের পুলিশ লাইন কালী খোলা গ্রামে।  তার স্বামীর নাম মামুনুর রশিদ।

জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শুরভী পরিবহনে মামুনুর রশিদ স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে  কুয়াকাটার যাচ্ছিল। পথিমধ্যে রবিবার সকালে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই গাড়ীতে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান গুরুতর আহত রিনা বেগমকে মৃত্যু ঘোষনা করেছেন। অপর আহতরা হলেন নিহতের মেয়ে মালিহা (৬) আড়াই বছরের শিশুপুত্র রায়হান, কলাপাড়ার হাজীপুর গ্রামের আকলিমা (৪৭) সানজিদা (২৩) ও মাগুরা শ্রীপুর উপজেলার রাজু মিয়া (২৪)। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোঃ হানিফ বলেন,  ভোর রাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দূর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে ১ জন নারী নিহত ও ৬ জন আহত হয়েছে। 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান বলেন, রিনা নামের এক নারী নিহত এবং ৬ জন আহত হয়েছে। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম  হাসপাতালে প্রেরন করা হয়েছে।  

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, নিহত রিনা বেগমকে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে