সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরগুনা

আমতলীতে আন্তঃজেলা ডাকাত দলের ৪ ডাকাত গ্রেপ্তার।


বরগুনা জেলা সংবাদদাতা

eshomoy.com || 2025-04-23
আমতলীতে আন্তঃজেলা ডাকাত দলের ৪ ডাকাত গ্রেপ্তার।
গ্রেপ্তারকৃত চার ডাকাত - ইসময়

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার, বাদল হাওলাদার ও দোলোয়ার সিকদারকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। শনিবার রাতে তাদের আমতলীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুইদিন রিমান্ড শেষে বুধবার দুুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালদের বিচারক ইবতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। সামমুল আলম চৌকিদারের বিরুদ্ধে আমতলীসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ১০টি এবং এবলাচের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। তাদের দেয়া তথ্য মতে বাদল হাওলাদার ও দেলোয়ার সিকদারকে গ্রেপ্তার করে। রবিবার পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে  রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক তাদের বিরুদ্ধে দুই দিনের বিমান্ড মঞ্জুর করেন।  রিমান্ডে তারা আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বাড়ীর ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়। দুইদিন রিমান্ড শেষে বুধবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে তারা আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বাড়ীর ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদের দেয়া তথ্য মতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, দুইদিন রিমান্ড শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।