আমতলী উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট ৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে এসএসসিতে ৫২ জন এবং দাখিলে ৪ জন পরীক্ষার্থী রয়েছে। সকলেই বিজ্ঞান বিভাগ থেকে এ কৃতিত্ব অর্জন করেছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান।
জানা গেছে, এ বছর আমতলী উপজেলার পাঁচটি কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১,৫৫৫ জন শিক্ষার্থী। পাশ করেছে ৬৭০ জন। এর মধ্যে ৫২ জন পেয়েছে জিপিএ-৫। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল অনুযায়ী:
এমইউ মাধ্যমিক বিদ্যালয় – ২১ জন
একে সরকারি মাধ্যমিক বিদ্যালয় – ১৮ জন
এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় – ৪ জন
চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় – ৫ জন
গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয় – ১ জন
চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় – ১ জন
আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় – ১ জন
এদিকে, দাখিল পরীক্ষায় অংশ নেয় ৯৭৭ জন, পাশ করেছে ৪০৫ জন এবং ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াদ হাসান বলেন, "নতুন মূল্যায়ন পদ্ধতির কারণে প্রকৃত মেধাবীরাই ভালো ফল করেছে। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও মনোযোগী হবে।