বরগুনায় প্রতিপক্ষকে হত্যার হুমকি ও জমি দখল নিতে ১৩৫ টি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায়।
মঙ্গলবার (১ আগস্ট) ওই এলাকার ভুক্তভোগী বাসিন্দা আবুবক্কর সিদ্দিক এমনই অভিযোগ করেছেন। বিষয়টি থানা পুলিশকে অবগত করেও পরিবার নিয়ে হুমকিতে আছেন বলেও জানান আবুবক্কর।
আরও পড়ুন- সিরাজগঞ্জে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের ২ সদস্য গ্রেফতার

তিনি আরও বলেন, প্রতিপক্ষ সেলিম মুসুল্লির পরিবার ও আমি একই এলাকায় বসবাস করি, আমরা একে অন্যের আত্মীয়। তাদের সাথে পূর্ব হতেই জমি জমার বিষয় নিয়ে বিরোধ চলে আসছে আমার। ওই বিরোধকে কেন্দ্র করে তারা আমাকে প্রায়ই খুন গুমের হুমকি দেয়। গত ২৮ জুলাই সকালে আমার ভোগ দখলীয় সম্পত্তি হতে আমার রোপনকৃত মেহগনি, রেইনট্রি সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ যার বাজার দর প্রায় দেড় লক্ষাধিক টাকা এমন ১৩৫ টি গাছ কেটে নিয়ে যায়।
আরও পড়ুন- নাটোরে মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিট, থানায় অভিযোগ
এ সময় বাধা দিলে আমাকে খুন জখমের হুমকি প্রদান করে ঘরবাড়ি কুপিয়ে তছনছ করে। বিষয়টি ৯৯৯ এ ফোন করে জানালে পুলিশ এসে আমাদের রক্ষা করে।

এ বিষয় জানতে যোগাযোগ করা হলে সেলিম মুসুল্লি বলেন, ওই জমি আমার। ঘরবাড়ি তোলার প্রয়োজন হলে তুলবো, গাছ কাটা লাগলে কাটতবো। এ নিয়ে কাউকে হুমকি দেয়ার কি আছে!
আরও পড়ুন- ভয়াবহ ভাঙনের মুখে পটুয়াখালীর 'নয়ারচর'
এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ৯৯৯ এর ফোন পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষকে থানায় ডেকে আনেন। লিখত অভিযোগ না দিয়ে তারা নিজেদের মধ্যে সালিশ মিমাংসার কথা বলে সময় নিয়েছে।

আরও পড়ুন- নির্মাণাধীন কালভার্ট ভেঙে ৫ জনের মৃত্যু
ই-সময়/আর.এম/এমআরএম