সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বরগুনা

গরম থেকে বাঁচতে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু


রাশিমুল হক রিমন, বরগুনা

eshomoy.com || 2024-04-26
গরম থেকে বাঁচতে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রতীকী ছবি

বরগুনার তালতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  আফজাল মাতুব্বর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬শে এপ্রিল) দুপুর১২ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আফজাল মাতুব্বর একই এলাকার ফুল মিয়া মাতুব্বরের ছেলে।

 স্থানীয় সূত্রে জানা যায় প্রচন্ড গরম থেকে বাঁচতে নিজ ঘরে পড়ে থাকা নষ্ট ফ্যান সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন আফজাল মাতুব্বর। পড়ে স্বজনরা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন

নিহতের ছেলে মোঃ মনির হোসেন বলেন, সকালে ধান খেত থেকে এসে দেখেন বৈদ্যুতিক ফ্যান ঘুরছেনা  সেটা নিজে সারতে গিয়ে কারেন্টে শক খেয়ে ছিটকে পড়েন, আমরা সাথে সাথে হাসপাতালে নিয়ে যাই।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডাক্তার আইরিন রহমান বলেন,হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে আফজাল মাতুব্বরের। প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা গেছেন তিনি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,পরে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।