সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বরগুনা

আমতলী সদর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন আগামীকাল


রাশিমুল হক রিমন, বরগুনা

eshomoy.com || 2024-04-27
আমতলী সদর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন আগামীকাল

আগামীকাল (রবিবার) আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন। ভোট গ্রহনে উপজেলা নির্বাচন কার্যালয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গত ২২ মার্চ তফসিল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুসারে রবিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নয়টি ভোট কেন্দ্রে ২৩ হাজার ৩'শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সুষ্ঠু ভোট গ্রহনে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তিন প্লাটুন বিজিবি, পুলিশ, আনসার, র‌্যাব, স্টাইকিং ফোর্স, নির্বাচন কমিশনের পর্যবেক্ষন টিম ও প্রত্যেক কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইন শৃঙ্খলা ব্যবস্থা বেশ জোরদার রাখা হবে।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা সেলিম রেজা বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী মালামাল ইতিমধ্যে কেন্দ্রে পৌছে গেছে। শুধু ব্যালট পেপার ভোট গ্রহনের দিন সকালে কেন্দ্রে যাবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ভোট গ্রহনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহন হবে। তিনি আরো বলেন, ৯ টি কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।