সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বরগুনা

তালতলীতে আওয়ামীলীগ নেতার ছেলের কান্ড এক নারীর কান ছিড়ে গহনা লুট।


রাশিমুল হক রিমন, বরগুনা।

eshomoy.com || 2024-06-10
তালতলীতে আওয়ামীলীগ নেতার ছেলের কান্ড এক নারীর কান ছিড়ে গহনা লুট।
বরগুনা জেলার মানচিত্র।

তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার সুফিয়া বেগম (৫০) নামের এক নারীর দুই কান ছিড়ে সোনার গহনা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সুফিয়া বেগম এমন অভিযোগ করেন। স্বজনরা আহত সুফিয়া বেগমকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার সকালে উপজেলার কলারং গ্রামে। 

জানাগেছে, উপজেলার কলারং গ্রামের সুফিয়া বেগমের কলমী খেত পচাঁকোড়ালিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান হাওলাদারের ছেলে রাজিব হাওলাদারের ছাগলে খেয়ে ফেলে। ওই ছাগল তাড়িয়ে দেন সুফিয়া বেগম। এতে ক্ষিপ্ত হয় রাজিব হাওলাদার। পরে তিনি সুফিয়া বেগমের বাড়ীতে গিয়ে তার দুই কান ছিড়ে কানে থাকা সোনার গহনা লুট করে নিয়ে যায়। আহত নারীতে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 

আহত নারী সুফিয়া বেগম বলেন, আমার কলমী খেত আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান হাওলাদারের ছেলে রাজিব হাওলাদারের ছাগলে খেয়ে ফেলে। আমি ওই ছাগল তাড়িয়ে দেই। এতে ক্ষিপ্ত হয়ে রাজিব আমার দুই কানে ছিড়ে কানে থাকা সোনার গহনা নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।  

অভিযুক্ত রাজির হাওলাদারের বাবা ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মজিবুর রহমানের মুঠোফোনে (০১৭২৮৯৪৩৭**) যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।  

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানভির শাহরিয়ার বলেন,  আহত সুফিয়া বেগমের দুই কানে আঘাতের চিহৃ রয়েছে।

তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খাঁন বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।