সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বরগুনা

আমতলীতে খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মোনাজাত


রাশিমুল হক রিমন, বরগুনা

eshomoy.com || 2024-08-16
আমতলীতে খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মোনাজাত

বরগুনার আমতলীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আমতলী উপজেলা বিএনপি'র কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক তুহিন মৃধার সভাপতিত্বে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান হিরু, তরিকুল ইসলাম টারজান, আমতলী পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক বশির তালুকদার, জাকির হোসেন,  আড়পাঙ্গাশীয়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি এবিএম সিদ্দিক, বরগুনা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান, আমতলী উপজেলা যুবদলের ১নং সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর সামসুল হক চৌকিদার সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনা ও জন্মদিন উদযাপন উপলক্ষ্যে দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীড়বতা পালন শেষে দোয়া করা হয়।