সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বরগুনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত রিফাতকে গণসংবর্ধনা


eshomoy.com || 2024-08-18
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত রিফাতকে গণসংবর্ধনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথে গত ৫ আগস্ট জরুরী অবস্থা ভঙ্গ করে মিছিল বের করে শিক্ষার্থীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী মো. রিফাত কাজী। আহত রিফাত কাজী আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আহত রিফাত কাজী চিকিৎসা শেষে গুলিখালীতে আগমন উপলক্ষে গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান ছাত্র জনতা। 

রবিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায়  এ সংবর্ধনার আয়োজন করে উপজেলার গুলিয়াখালী ইউনিয়ন এর সর্ব স্তরের জনগণ।

এসময়, আমতলী উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মো. তোফাজ্জল হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক জেলা বিএনপি'র সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা, আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপি'ন যুগ্ন আহবায়ক মো. আবুল বাসার, সোহেল তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটর ১ নং সদস্য সাবেক কাউন্সিলর শামসুল হক চৌকিদার, উপজেলা কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর মাস্টার এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলওয়াত করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো. নেছার উদ্দিন। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক বরগুনা জেলা বিএনপি'র সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা সহ একাধিক নেতাকর্মীরা।

বক্তব্য শেষে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আহত শিক্ষার্থী রিফাত কাজীকে।

প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “খুনি হাসিনার ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করে শিক্ষার্থীরা যেই নতুন স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছে আমাদের সবার উচিত সেই নতুন স্বাধীনতাকে উপভোগ করা। চলমান রাজনৈতিক অস্থিরতায় সব রকম বিশৃঙ্খলা সৃষ্টি ও অরাজকতা পরিহার করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে আত্মনিয়োগ করা।