গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অবৈধভাবে গড়ে উঠা "কাঠ পুড়িয়ে কয়লা তৈরি অবৈধ কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর।
অবৈধ এ কারখানাটি বন্ধে এর আগে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকায় খবর প্রকাশিত হলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ কারখানাটির চুল্লি গুড়িয়ে দেয়।
৪ ডিসেম্বর বুধবার সকালে ১১টায় পলাশবাড়ী উপজেলা সহকারি কমি