শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন,থানা পুলিশ,উপজেলা পরিষদ, পৌসভা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শনিবার সকাল ৯টা ৩০মিনিটে কাটাখালিতে কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে ফুলবাড়ী ইউনিয়নে গনকবর সহ স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ,এক মিনিট নীরবতা,বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত গোবিন্দগঞ্জ জেলা নিবার্হী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা সহকারী কমিশনার ভূমি আছাদুজ্জামান,থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম,পৌরসভার নিবার্হী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম শামীম,উপজেলা প্রকৌশলী এমডি মাবুবুল হক কাজল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জিন্দার আলী,মাধ্যমিক অফিসার মামুনুর রশিদ,বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ সাদেক, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক,সাধারণ সম্পাদক কোচাশর ইউপি চেয়ারম্যান জহরুল ইসলাম ইসলাম জাহিদ,সাংগঠনিক সম্পাদক হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব,ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান শিবলু,শালমারা ইউপি( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সঞ্জীব হোসেন পলাশসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক,শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।