সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিনার

“নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব”


ইবি প্রতিনিধি

eshomoy.com || 2025-03-18
“নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব”

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে “নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৮ মার্চ) রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের ‘গ্রীণ ফোরাম'র আয়োজনে সেমিনারটা সম্পন্ন হয়। সঞ্চলনায় ছিলেন আল-হাদিস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।


হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সিনার সভাপতিত্বে সেমিনারে আলোচক দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ছ. ম. তরীকুল ইসলাম।


অনুষ্ঠানে আলোচক বলেন, যতই আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করেন না কেন সামাজিক এই অবক্ষয় রোধ করা যাবে না যতক্ষণ না তাকওয়া থাকে। সিয়ামের মাধ্যমে শুধু তাকওয়া নামের একটা গুণ অর্জন করতে পারলে আর কিছুই লাগবে না। সমাজিক অবক্ষয় রোধে একটাই সমাধান এটা। সমাজে অসংখ্য বাজে কাজ হয় ধৈর্য ও অশ্লীলতা থেকে দূরে না থাকার কারণে। 


এসময় সময়ানুবর্তিতা অর্জন, ভোগবাদিতাকে প্রত্যখ্যান, দান দক্ষিণের চর্চার মাধ্যমে নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে মূখ্য ভূমিকার রাখে বলে আলোচনা করা হয়।


অনুষ্ঠানটির সভাপতি অধ্যাপক ড. আবু সিনা বলেন, আমাদের বছরের পর বছর কথা বলতে দেয়া হয়নি। জুলাই বিপ্লবের পর আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। ইতোপূর্বে কয়েকবার দরখাস্ত দিয়ে অনুমতি চেয়েও পাইনি। আমরা শুধু ইফতারি করে চলে যাব এবং আলোচনাও করবো না বলে আয়োজন করার সুযোগ দেয়নি। বর্তমান উন্মুক্তভাবে কথা বলতে পারায় শুকরিয়া জ্ঞাপন করছি।