সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

পরিবেশ রক্ষায় যা ক্ষুদ্র প্রচেষ্টা ছিল তা আজ বিফল: ইবি ‘তারুণ্য’


ইবি প্রতিনিধি

eshomoy.com || 2025-05-18
পরিবেশ রক্ষায় যা ক্ষুদ্র প্রচেষ্টা ছিল তা আজ বিফল: ইবি ‘তারুণ্য’

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘তারুণ্য’ প্রতিষ্ঠাকাল থেকেই সমাজসেবা ও জনকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি সংগঠনটির নিয়মিত কার্যক্রমগুলোর মধ্যে সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।


গত ২৯ সেপ্টেম্বর (২০২৩) ‘তারুণ্য’ সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ও জিমনেসিয়ামের আশেপাশের ফাঁকা জায়গায় প্রায় ৩০টি বৃক্ষরোপণ করেন। রোপিত গাছগুলোর মধ্যে ছিলো বাগানবিলাস, পলাশ, কাঠগোলাপ, কাঠবাদাম, বেলী-সহ নানা জাতের ফুল ও ফলের গাছ। কিছু গাছ রোপণের কিছুদিন পরই কেউ বা কারা সেগুলো তুলে নিয়ে যায়। তবে বাকি গাছগুলো তারুণ্যের স্বেচ্ছাসেবীরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, নিবিড় পরিচর্যার মাধ্যমে বড় করে তোলে।


দীর্ঘ সময় ধরে পরিচর্যার ফলে গাছগুলো বেশ বড় হয়ে ওঠে। কিন্তু রোপণের দেড় বছর পর জিমনেসিয়ামের একাধিক সুস্থ-সবল গাছ কে বা কারা কেটে ফেলেছে বলে অভিযোগ সংগঠনটির।


তারুণ্যের তৎকালীন সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় বলেন, “গত ৪ মে ২০২৫ তারিখে আমরা দেখতে পাই জিমনেসিয়ামের সামনে তিনটি শিউলি ফুল গাছ মাঝখান থেকে এবং একটি পলাশ গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। গাছগুলো প্রায় ১৮-২০ ফুট লম্বা ছিলো। এ বিষয়ে জিমনেসিয়ামের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলা হলে তারাও ঘটনায় হতাশা প্রকাশ করেন এবং কারা এটি করেছে, সে সম্পর্কে অজ্ঞতা। পরবর্তীতে বিষয়টি প্রক্টর স্যারের দৃষ্টিগোচর করলে তিনিও দুঃখ প্রকাশ করেন এবং তদন্ত করে দেখার আশ্বাস দেন।”


তারুণ্যের সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, ‘ব্যাপারটি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। আমরা যেখানে পরিবেশ রক্ষায় ক্ষুদ্র পরিসরে কাজ করছি, সেখানে এই ধরনের অবিবেচকের মতো কাজ আমাদের মানসিকভাবে আহত করে এবং নিরুৎসাহিত করে। পরিবেশ রক্ষায় যতটুকু আশা নিয়ে কাজ করেছি তা আজ বিফল মনে হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই। এই অপরাধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে—সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।’


এমন সচেতন ও জনকল্যাণমূলক উদ্যোগে বাধা হয়ে দাঁড়ানো এসব কর্মকাণ্ড প্রশাসনের দৃষ্টিগোচরে এনে দোষীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটি।