সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

অতীতের ষড়যন্ত্র আজ হাওয়ায় মিলিয়ে গেছে: রুহুল কবির রিজভী


eshomoy.com || 2025-07-15
অতীতের ষড়যন্ত্র আজ হাওয়ায় মিলিয়ে গেছে: রুহুল কবির রিজভী

১৫ জুলাই ২০২৫????ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অতীতের যেসব ষড়যন্ত্র দলকে দমন করার জন্য করা হয়েছিল, সেগুলো এখন আর জনগণের কাছে প্রভাব ফেলছে না। তিনি বলেন, "অতীতের নানামুখি ষড়যন্ত্র হাওয়ায় মিলে গেছে। জনগণ এখন অনেক সচেতন।"

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, “বর্তমান সরকারের গণতন্ত্রহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জনগণ এবার ভোটাধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে সাড়া দিয়েছে। যে ষড়যন্ত্র করে আমাদের স্তব্ধ করা হয়েছিল, তা আজ অতীত।”

তিনি অভিযোগ করেন, সরকার বিচারবহির্ভূতভাবে বিরোধী নেতাকর্মীদের দমন করছে। কিন্তু এই দমননীতি টিকবে না বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।