সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

জবি শিক্ষার্থীর উদ্যোক্তা হওয়ার স্বপ্নে পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা


জবি প্রতিনিধি

eshomoy.com || 2026-04-23
জবি শিক্ষার্থীর উদ্যোক্তা হওয়ার স্বপ্নে পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি নগদ অর্থ ওই শিক্ষার্থীর হাতে তুলে দেন।

জানা গেছে, ওই শিক্ষার্থীর বাবা নেই। তিনি বর্তমানে মা ও এক ভাইকে নিয়ে পরিবার পরিচালনা করছেন। জীবিকার প্রয়োজনে টিউশনি করে তিনি সংসার চালান। ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তিনি নিজ এলাকায় একটি ছোট ঝালমুড়ির দোকান দেওয়ার পরিকল্পনা করেছেন।

সহায়তা পেয়ে ওই শিক্ষার্থী জানান, এই অর্থ তার উদ্যোক্তা হওয়ার পথে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। তিনি বলেন, ছোট পরিসরে হলেও নিজের পায়ে দাঁড়াতে চান এবং পরিবারকে একটি স্থিতিশীল আয়ের ব্যবস্থা করে দিতে চান।

এ বিষয়ে ছাত্রদল নেতা মো. শাহরিয়ার হোসেন বলেন, “সমাজের অসচ্ছল ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে তরুণরা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পায়।”

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, সংগঠন সবসময় শিক্ষার্থীদের কল্যাণ ও স্বাবলম্বী হওয়ার উদ্যোগকে উৎসাহিত করে। তিনি আরও বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।