গাজীপুরের পূবাইল মেট্রো পলিটন থানার ৪০ নং ওয়ার্ডের ইছালী এলাকায় কৃষি জমি ভরাটে বাধা দেওয়ায় দেশীয় অস্ত্র দিয়ে আজিম উদ্দিন ভূট্টোর মাথায় স্বজোরে আঘাতসহ শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম করেছে ভূমিদস্যূ জিকো বাহিনী।
এতে ভিকটিম মাথা ও শরীরে গুরুতর জখম নিয়ে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে ইছালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে ইছালী পাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আজিম উদ্দিন ভূট্টো, এসময় পিছন দিক থেকে ভাড়ারুল এলাকার মোমেন শেখের ছেলে ইমন শেখ, সাগর ও কাইয়ূম তাদের ব্যবহৃত গাড়ি এক্স নোয়া থেকে নেমে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় ঘটনার মূল হোতা জিকো ও আবির গাড়িতে বসা ছিল বলে জানায় ভূক্তভোগী আজিম উদ্দিন ভূট্টো।
এই বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে মোহাম্মদ জাহিদুল ইসলাম (পুবাইল থানার ওসি) জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ই-সময়/সা.সৌ /এমআরএম