সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সুনামগঞ্জ

বিএনপির অবরোধে ইবির সকল পরীক্ষা স্থগিত


আহসান হাবীব রানা, কুষ্টিয়া প্রতিনিধি

eshomoy.com || 2023-10-30 18:53:30
বিএনপির অবরোধে ইবির সকল পরীক্ষা স্থগিত

তিনদিন অবরোধের কারনে মঙ্গল ও বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার( ৩০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

তবে এসময় বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর ক্লাস চলবে। প্রায় দশটি বিভাগের পরীক্ষা চলমান ছিলো। এদিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলো সকাল সাড়ে আটটায় কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে পুলিশ প্রহরায় ক্যাম্পাসে প্রবেশ করবে এবং বিকেল চারটায় একই কায়দায় ক্যাম্পাস থেকে বের হবে।

আরও পড়ুন-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আমাকে আদেশ করা হলে আদিষ্ট হয়ে এই বিজ্ঞপ্তি দিয়েছি। আমি দায়িত্বটুকু পালন করেছি। অনিবার্য কারণে পরীক্ষাগুলো বন্ধ হয়েছে। 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ক্লাস ও অফিস চলার কারনে আমরা পুলিশ প্রোটোকল গাড়িগুলো ছাড়ার ব্যবস্থা করেছি।বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন-টানেল উদ্বোধন: চট্টগ্রামজুড়ে সাজ সাজ রব

ইসময়/একে/এমআরএম