সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিচিত্রা

আগামী রোববার (২১ সেপ্টেম্বর) সংঘটিত হবে সূর্যগ্রহণ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-18
 আগামী রোববার (২১ সেপ্টেম্বর) সংঘটিত হবে সূর্যগ্রহণ
ফাইল ছবি

পৃথিবীতে আবারও ঘটতে চলেছে মহাজাগতিক দৃশ্য। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) সংঘটিত হবে সূর্যগ্রহণ। এটিই চলতি বছরের শেষ সূর্যগ্রহণ।

ভারতীয় পঞ্জিকা অনুসারে, রোববার (২১ সেপ্টেম্বর) পৃথিবীতে সংঘটিত হওয়া সূর্যগ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ। তিথি অনুযায়ী ওইদিন থাকবে অমাবস্যাও।

গত ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদ’ দেখার সাক্ষী হয় বিশ্ববাসী। এর মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও আকাশে ঘটতে চলেছে আংশিক সূর্যগ্রহণের বিরল ঘটনা।

জানা যায়, সূর্যগ্রহণের দিন পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে। গ্রহণটি ৪ ঘন্টা ২৪ মিনিট স্থায়ী হবে।

এদিকে মঙ্গলবার ১৫ (সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূর্যগ্রহণের সময় জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১১:২৯ মিনিটে আংশিক সূর্যগ্রহণটি শুরু হবে। গ্রহণ শেষ হবে দিবাগত রাত ৩:৫৩ মিনিটে। পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে ১:৪১ মিনিটে

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে রাত থাকায় আংশিক সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে।