সৌদি আরবের আল হাসসা শহরের লাইলি-মজনুর পাহাড় বলে খ্যাত একটি স্থানে যাওয়ার সময় রাস্তার পাশে দেখা যায় শূন্যে ভাসমান এক পাথর।
শিলা বা পাথরটি মাটি থেকে প্রায় ১০ সেমি ভাসমান অবস্থায় আছে। অলৌকিক পাথরটির শূন্যে ভাসার পেছনে নানান তথ্য জানা যায়।
কেউ কেউ বলেন, শিলাটি একজন জিহাদিকে বাঁচানোর চেষ্টা করেছিল, যাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। শিলাটি তাকে বাঁচাতে উড়ে গিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে জিহাদিকে হত্যা করা হয়। সেই জিহাদির রক্ত এখনো পাথরে দেখা যায়।
সেখানকার লোকজন পাথরের গায়ে লাল দাগ দেখতে পান। আবার কারও ভাষ্যমতে, এপ্রিল মাসের নির্দিষ্ট দিনে পাথরটি আধা ঘণ্টা মাটির ওপর ভাসমান থাকে।
সেই সময়টায় সেই জিহাদির তাজা রক্ত পরিলক্ষিত হয়। যখন পাথরটি শূন্যে ভেসে ওঠে, তখন এর গায়ে লাগা তাজা রক্ত দেখায়।
তবে রক্ত মুছে ফেলার চেষ্টা করলেও তা মোছা যায় না। পাথরটি সম্পর্কে আরও জানা যায়, রাসুল (সা.) মক্কা থেকে আকসায় পৌঁছান তখন তিনি পাথরটির ওপর দাঁড়িয়ে তার যাত্রা শুরু করেন।
তার নির্দেশে পাথরটি সেখানে ভাসমান অবস্থায় আছে। বলা হয়, প্রতিবছর নির্দিষ্ট সময়ে পাথরটি মাটি থেকে ভাসমান অবস্থায় থাকে।