(উপন্যাস চলমান)
বাংলাদেশের কুয়াশার রাজ্য পঞ্চগড়। সেখানকার সুমিষ্ট কণ্ঠের অধিকারী সানা - এক অজানা, অদেখা রূপময় পরী। আমি জানি, তার কণ্ঠস্বর্গ; খুবই মিষ্টি, মধুর। কল্পনাতেই মনে হয়, এক শান্তশিষ্ট গ্রামের আলো-বাতাসে বেড়ে ওঠা রূপময়ী কন্যা। যার প্রতিদিনের জীবন ফিজিক্সের সূত্রের চাপে মাথাব্যথায় ভরা। তার মাথাব্যথার ওষুধ প্যারাসিটামল। কিন্তু প্রতিদিন সন্ধ্যায় আমারও মাথাব্যথা দেখা দেয়, যার একমাত্র ওষুধ সানার কণ্ঠে কিছু শব্দ।" বলো,চুপ,ঠিক আছে,আরে না"
আচ্ছা, কি পাবো না তাকে? এই কোলাহলপূর্ণ ঢাকায় এসে কি হারিয়ে যাবে সে আমার থেকে? না! হতে পারে না। আমি যে তাকে চাই, খুব চাই। পথিকের মনে দানা বাঁধে, যার সাথে জীবনের প্রথম এত কথা হয়। এর পূর্বে কারো সাথে কথা বলার ইচ্ছে ছিল না, উদ্দীপ্ততা ছিল না। আজ যার সাথে হলো উদ্দীপ্ত, তার ইচ্ছে, আবেগ। সেই নাকি স্বপ্ন বুনছে নতুন লাল শাড়ির দিগন্তের!
আমি রিপোর্টার,আমি কলামিষ্ট, আমার আদালতের আইনের যুক্তি খোঁজা সকল কিছুর স্তধ্ব।
সে খুবই শান্তশিষ্ট মেয়ে। সে, আমিও জানি, শান্তশিষ্ট। তাকে প্রতিদিন দেখতে আসে অনেক সমোন্ধ। সামান্য তার নেই কোনো পছন্দ। পরিবারের ইচ্ছেই তার চূড়ান্ত ইচ্ছে। কিন্তু আমি জানিনা,তার হৃদয়ের কথা। তুমি-ও কি চায় না, কেউ তোমারে বুঝুক? আমি চাই, আমি পেতে চাই তাকে। আমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমার ছায়া হয়ে থাকতে চাই।
দেখিনা, জানিনা। কণ্ঠে যারা এতো মিষ্টান্না, সে দেখতে না কেমন? চোখ জুড়ানো। সূরা ফুরকানের ৭২ নাম্বার আয়াতে ইব্রাহিম আলাই সালাম-এর সেই দোয়ার নেয়। তবু আমার হৃদয় বিশ্বাস করে, সানা কিংবা সীমা, সে হারাবে না। সে হয়তো সময় নেবে, বুঝবে তাকে যে বোঝার চেষ্টা করে। তাকে নিয়ে সে স্বপ্ন বুনিবে।
আমার হৃদয় বিশ্বাস করে, আমার প্রতিদিনের মাথাব্যথার প্যারাসিটামলের ভূমিকায় সে শুধু থাকবে না। সে থাকবে জীবনের প্রতিটি মুহূর্তে, ছায়া হয়ে। আমি পাবো তাকে, আমি পেতে চাই।"সানা""শাহনাজ" সীমা।
_উপন্যাস চলমান_