ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মাহবুবুর রহমান নামক এক রাজমিস্ত্রি কে 3 মাসের কারাদন্ড ও 10000 টাকা অর্থদণ্ড প্রদান করে। গত সোমবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলেন। আসছিল তা ঠিক সামনের সিটে বসে মাহবুবুর রহমান নামক ওই রাজমিস্ত্রি পর্ন ভিডিও ছবি দেখতে থাকে।
ব্যাপারটির দৃষ্টিগোচর হলে সে ভ্রাম্যমাণ আদালত অভিযোগ জানাই। ঘটনার সূত্রপাত: যখন ওই তরুণী বাসে উঠে তখন তাকে দেখে মাহবুবুর রহমান মোবাইলে পর্ন ভিডিও চালিয়ে দেয়। তরুণী তাকে বারণ করা সত্বেও মাহবুবুর রহমান তার অপকর্ম চালিয়ে যায়। পরে বাসের কন্টাকটার এর সহায়তায় তরুণী তার আসন পরিবর্তন করে এক মহিলার পাশে গিয়ে বসে। বাস যখন মৌলভীবাজারে কাছাকাছি আসে তখন ঐ রাজমিস্ত্রি নেমে যেতে চাইলে বাধা দেয়।
এক পর্যায়ে চিল্লাচিল্লি শুরু হয় এবং অন্য যাত্রীদের সহায়তায় মাহবুবুর রহমান কে আটক করে। গাড়ির ভিতরে চিৎকার চেঁচামেচি শুনে অবস্থা ট্রাফিক পুলিশ এগিয়ে আসে। পুলিশ সার্জন শিবলু মিয়া বিষয়টি শুনেন এবং এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে।
ঘটনাটি সদর উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট কে জানানো হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাহবুবুর রহমানকে 3 মাসের কারাদণ্ড ও 10 হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে যুবককে কারাগারে পাঠানো হয়।