সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিচিত্রা

চাকরী হারাতে না চাইলে


eshomoy.com || 2021-03-20 19:52:15
 চাকরী হারাতে না চাইলে

চাকুরী সবসময় খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের মতো জনবহুল দেশে তো বটেই। কাজেই চাকরী না হারাতে চাইলে নিচের বিষয়গুলোতে একটু নজর দিন।


 


নিজের জীবনবৃত্তান্তে একবার চোখ বুলিয়ে নিন
ভালোভাবে একবার নিজের জীবনবৃত্তান্ত পড়ুন। এরপর দেখুন সেখানে আপনার দক্ষতাগুলো খুব সহজেই চোখে পড়ছে কিনা। একজন চাকরীদাতা সামান্য সময়ের মধ্যে অনেকগুলো আবেদনপত্র বিচার করেন। তাই আবেদনপত্র এবং জীবনবৃত্তান্তের শুরুর দিকেই নিজের দক্ষতাগুলো উল্লেখ করুন।


 


নেটওয়ার্কিং এর প্রতি অধিক গুরুত্ব দিন
বেশিরভাগ প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ম্যানেজারেরা রেফারেন্সের মাধ্যমেই কর্মী নিয়োগ দিয়ে থাকেন। তাই কোন প্রতিষ্ঠানে আবেদন করার আগে লিংকডইন বা অন্য কোন মাধ্যমের সাহায্য নিয়ে ঐ প্রতিষ্ঠানের সাথে আপনার মিউচুয়াল কানেকশন খুঁজে বের করুন। হিডেন জব মার্কেটেও পরিচিতি পেতে নেটওয়ার্কিং আপনাকে দারূণভাবে সাহায্য করবে।


 


উত্তরের ফাঁকে প্রশ্ন করে ইন্টারভিউ এর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে আসুন
ইন্টারভিউ এর ক্ষেত্রে কেবল নিয়োগদাতা প্রশ্ন করছেন এবং আপনি উত্তর দিচ্ছেন এমনটি হতে দেবেন না। চাকরী সম্পর্কে বিস্তারিত জিজ্ঞেস করুন। কাজের ধরণ, আপনার দায়িত্ব/কর্তব্য ইত্যাদি জানতে আগ্রহ দেখান।


 


কথার সাথে কাজের সামঞ্জস্য রাখুন
খুব কম সংখ্যক প্রার্থীই অভিজ্ঞতা এবং দক্ষতার আলোকে নিয়োগদাতার প্রত্যাশা পুরণ করতে পারেন। সরাসরি অভিজ্ঞতা ছাড়াই যারা ঠিকমত কাজের ধরণ বুঝে কাজটি করতে পারেন, নিয়োগের ক্ষেত্রে মূলত তাদেরকেই প্রাধান্য দেয়া হয়। তাই আবেদনপত্র এবং জীবনবৃত্তান্তের সাথে তাল মিলিয়ে আপনার কর্মদক্ষতাও বৃদ্ধি করুন।