সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : রাজনীতি

গানের তালে তালে দাবি তুলে ধরলেন ইশরাকের সমর্থকরা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-05-20
গানের তালে তালে দাবি তুলে ধরলেন ইশরাকের সমর্থকরা
নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকরা।

গানের তালে তালে ভিন্নরূপে এবার নিজেদের দাবি তুলে ধরেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। মঙ্গলবার (২০ মে) ষষ্ঠ দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলনান থাকবে বলেও জানান তারা।

মেয়র হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে ইঞ্জিনিয়ার ও বিএনপি নেতা ইশরাক হোসেন যেন দায়িত্ব বুঝে নিতে পারেন তার দাবিতে রাজপথে তার সমর্থকরা। 

সকালে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। তাদের দাবি একটাই, শপথ পাঠ করিয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত চলবে আন্দোলন।

এদিন ভিন্ন এক মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরছেন ইশরাকের সমর্থকরা। গানের তালে, সুরে মুখরিত নগর ভবন এলাকা। গানের লাইনে দলীয় নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন শিল্পীরা। করতালিতে ইশরাক হোসেনের পক্ষে সমর্থন জানায় তার দলের নেতারা।

এদিকে কাফনের কাপড় মাথায় নিয়ে এসেছেন কেউ কেউ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ কর্মসূচির ফলে অঘোষিতভাবে নগর ভবন বন্ধ থাকলেও ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে ভেতরে পুলিশি টহল বাড়ানে হয়েছে। এছাড়া নেতাকর্মীরা এখনও পরবর্তী কোনো কর্মসূচি ঘোষণা করেননি।