সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : রাজনীতি

‘আ. লীগ আমলের সব নির্বাচন অ বৈ ধ ঘোষণা’ করতে হবে : হাসনাত আবদুল্লাহ


ইসময় ডেস্ক

eshomoy.com || 2025-05-26
‘আ. লীগ আমলের সব নির্বাচন অ বৈ ধ ঘোষণা’ করতে হবে : হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ |ইসময়|

আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত সব নির্বাচনকে ‘অবৈধ’ ঘোষণা করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “যারা ভূমিদস্যু, জমিদস্যু, ভোটদস্যু ও জীবনদস্যু, তাদের আমলের কোনো নির্বাচন বৈধ হতে পারে না।”

সোমবার বিকেলে চট্টগ্রামের রাউজান পৌরসভায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “৫ আগস্ট চট্টগ্রামে আন্দোলন চলাকালে রাউজান থেকে অস্ত্র সরবরাহ করা হয়েছিল। এখানে আসার আগে অনেকে বলেছেন রাউজান ঝুঁকিপূর্ণ এলাকা, কিন্তু আমি বলি, বাংলাদেশের এক ইঞ্চি জমিও আমাদের জন্য ভয়ংকর নয়। এ দেশ ভালোবাসে যারা, দেশপন্থি রাজনীতি করে যারা, তাদের জন্য পুরো দেশটাই নিজের।”

তিনি আরও বলেন, “রাউজানে দীর্ঘদিন ধরে জনগণ নিপীড়নের শিকার হয়েছে। বিচার বহির্ভূত রায়, একচেটিয়া সালিশ, এসব এখানে নিয়মিত ঘটেছে। এই এলাকা আওয়ামী ফ্যাসিবাদের ঘাঁটিতে পরিণত হয়েছিল।”

তিনি আল্লাহর প্রতি আস্থা রেখে বলেন, “যারা অন্যায় করে, তারা আসমানের নিচে আল্লাহর বিচার থেকে রেহাই পাবে না। আল্লাহ ও মজলুমের মাঝে কোনো দেয়াল থাকে না।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, তত্ত্বাবধায়ক জোবায়েরুল হাসান আরিফ প্রমুখ।

জেএইচ/ইডি