সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : রাজনীতি

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের ৯ নেতাকর্মী বহিষ্কার


মানিকগঞ্জ প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-23
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের ৯ নেতাকর্মী বহিষ্কার

 

 

 

দলীয় নির্দেশ অমান্য করে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৯ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।


২২ জানুয়ারি (শনিবার) রাতের দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরো ও জানানো হয়, মানিকগঞ্জ জেলার শিবালয়ে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে দলসহ সহযোগী সংগঠনের যেসব পদধারী ও সাধারণ সদস্য বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন, যা গঠনতন্ত্রবিরোধী কর্মকণ্ড হওয়ায় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক তাদের স্ব স্ব সংগঠানের কার্যনির্বাহী পদ ও সাধারণ সদস্য পদ হতে বহিষ্কার করা হলো, যা ২২ জানুয়ারি থেকে কার্যকর হবে। 


বহিষ্কৃত নেতারা হলেন-শিবালয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুস সালাম, শিবালয় উপজেলা যুবলীগের সদস্য মোহশীন রাজু, তেওতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, উথুলী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ। উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. জালাল সরকার, আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনায়েম মুনতাকিম রহমান খান, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান আলী মৃধা এবং একই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আয়নাল হককে বহিষ্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এহতেশাম খান ভুলু জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলার সাত ইউনিয়নের ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া যারা গোপনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করছেন তাদের সতর্ক করা হচ্ছে।


তিনি এও বলেন, আওয়ামীলীগের কর্মী হয়ে কেউ কারো অপপ্রচার করবো না। বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে যদি কেউ এর অপপ্রচার করে তাহলে জড়িতদেড় কাউকে ছাড় দেয়া হবে না।