সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

লবিস্ট নিয়োগ কোনো অবৈধ কাজ নয়


মো: সাব্বির আহসান -ই সময়

eshomoy.com || 2022-01-23
লবিস্ট নিয়োগ কোনো অবৈধ কাজ নয়

 

 

 

 

২৩ জানুয়ারি (রোববার) জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা মন্তব্য করেছেন, বিদেশে লবিস্ট নিয়োগ কোনো অবৈধ কাজ নয়। সরকার লবিস্ট নিয়োগ করেও নিষেধাজ্ঞা ঠেকাতে পারেনি।


একই অধিবেশনে বিএনপি ও জাতীয় পার্টির দুজন সংসদ সদস্য মন্তব্য করেন, যারাই লবিস্ট নিয়োগ করুক, তা নিয়ে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা থাকা উচিত। এ ইস্যুকে জনগণের সামনে তুলে ধরতে আগামী অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি জানান বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ।


যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়ে গত কিছুদিন থেকে বিএনপি ও আওয়ামী লীগ দু'দলই দোষারোপ করছে একে অপরকে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি এমন দাবি করে বিএনপির লবিস্ট নিয়োগের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে দেওয়া মার্কিন সহায়তা ও অনুদান পুনঃমূল্যায়নের বিষয়টিকে উসকে দেওয়া।


এবার সংসদ অধিবেশনে দলটির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, লবিস্ট নিয়োগ কোনো অবৈধ কাজ নয়। তার দাবি, আওয়ামী লীগই লবিস্ট নিয়োগ করেছে কিন্তু তারপরও নিষেধাজ্ঞা ঠেকাতে পারেনি।


সরকার দীর্ঘদিন ধরেই জনগণের করের কোটি কোটি টাকা খরচ করে যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্ম পুষছে বলে অভিযোগ করে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা বলেন, বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রে লবিং শিখিয়েছে আওয়ামী লীগ। এ দেশের রাজনীতিতে লবিস্ট কালচারের শুভসূচনা হয়েছে দলটির হাত ধরে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অ্যালক্যাড অ্যান্ড ফে নামের লবিং প্রতিষ্ঠানকে সাড়ে ১২ লাখ ডলারের বেশি দিয়েছে।


রুমিন বলেন, পররাষ্ট্রমন্ত্রীসহ আর সব মন্ত্রী প্রথমে খুব কড়া ভাষায় আমেরিকাকে আক্রমণ করলেও এখন গলার স্বর নিচু। এখন নিজেদের সমস্যা খতিয়ে দেখার আলাপ হচ্ছে। জনগণের করের কোটি কোটি টাকা খরচ করে দীর্ঘদিন ধরেই আমেরিকায় লবিস্ট ফার্ম পুষছে সরকার।


বিএনপির অপর এক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, আগামী অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রীকে এই ইস্যুর সঠিক ব্যাখ্যা দিতে হবে। 


অধিবেশনে জাতীয় পার্টির মহাসচিব বলেন, সার্বিক বিষয়টি নিয়ে সরকারের বিবৃতি দেওয়া উচিত।