সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : রাজনীতি

সংকটের একমাত্র সমাধান নির্বাচন: মির্জা ফখরুল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-19
সংকটের একমাত্র সমাধান নির্বাচন: মির্জা ফখরুল
বিএনপি সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচন চায় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত নয়। কাজেই সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচন চায় বিএনপি।

মঙ্গলবার (১৯ আগস্ট) থাইল্যান্ড থেকে দেশে ফিরে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির পাশাপাশি চলমান সকল সংকটের একমাত্র সমাধান নির্বাচন। যারা সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছেন না, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।

এ সময় অবাধ ও সুষ্ঠু ডাকসু নির্বাচনের প্রত্যাশা করেন মির্জা ফখরুল।

সাতদিনের চিকিৎসা শেষে সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।