সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : রাজনীতি

পরোক্ষভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-02
পরোক্ষভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিসহ নানা দাবি তুলে যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছেন, তারা পরোক্ষভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডিআরইউতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়বে। যারা পিআরসহ নানা দাবি তুলে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন, তারা পরোক্ষভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার এক বছরেও কোনো সংস্কারমূলক পদক্ষেপ নিতে পারেনি।

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আগামী নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার যে কোনো তৎপরতা জনগণ মেনে নেবে না।