সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপিকে ভারতে পাঠাতে চাইলে নিজেদেরই কবর খুঁড়বেন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-14
বিএনপিকে ভারতে পাঠাতে চাইলে নিজেদেরই কবর খুঁড়বেন
বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. আশিফা আশরাফি পাপিয়া।

বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, এনসিপি ও জামায়াতকে বলতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে রাজপথ পর্যন্ত সর্বোচ্চ ভূমিকা রেখেছে বিএনপি। আজকে সেই বিএনপিকে উচ্ছেদ করে ভারতে পাঠাবেন? এই সমস্ত স্লোগান দিলে, নিজেদের কবর নিজেরা রচনা করবেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আশিফা আশরাফি পাপিয়া ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

এসময় সাবেক এমপি পাপিয়া আরও বলেন, ‘এই মাটিতে আমাদের রক্ত মিশে আছে। তাই এনসিপিকে বলতে চাই, অবিলম্বে আপনাদের বক্তব্য প্রত্যাহার করুন। আ.লীগ যে পথে গেছে, বিএনপি সেই পথে যাবে, এমন বক্তব্য দেয়ার দুঃসাহস পেলেন কোথা থেকে? আমাদেরকে ভারতের হাসিনার পথ দেখাবেন না। ওই পথে নিজেরা যাবেন, আমরা না। ড. ইউনূস যদি মনে করেন শেখ হাসিনার আন্দোলনের ফল ২০০৮ সালের নির্বাচন, একইভাবে এনসিপি-জামায়াতের আন্দোলনের ফসল ধরে ২০১৮ মডেলে নির্বাচন করবেন, তাহলে আপনার এই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে।’

বিএনপি নেত্রী আশিফা আশরাফী পাপিয়া বলেন, ‘কিছুদিন থেকে দেখা যাচ্ছে, ড. ইউনূস সরকার যে রাজনৈতিক দলটিকে জন্ম দিয়েছে তার নাম এনসিপি। এই সরকার মনে করে জামায়াতে ইসলামীর ওপর ভর করে জুলাই-আগস্ট আন্দোলন হয়েছে। তারা আমাদের সবসময় ভয়ভীতি দেখাচ্ছে। আমরা যখন বলি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বিরোধিতা করেছিল, এ কথা বলার সাথে সাথেই তাদের বুদ্ধিজীবী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ও টকশতে বলে, আমরা নাকি আ.লীগের সুরে কথা বলছি। বাংলাদেশের ইতিহাস প্রমাণ দেয়, মুক্তিযুদ্ধের সময় কারা পক্ষে ও কারা বিপক্ষে ছিল। এই স্যতি কথাটি বলতে গেলে, এনসিপিরা বক্তব্য দিচ্ছে, আমরা আ.লীগকে যেভাবে উৎখাত করেছি এদেরকেও সেভাবে উৎখাত করব।’

তিনি আরও বলেন, ‘আজকে এনসিপির আব্দুল্লাহ সারজিসদের বলতে চাই, বাংলাদেশের মাটিতে জিয়াউর রহমান যে বীজ বপন করেছে, সেই বৃক্ষ আমরা এখন বটবৃক্ষে রুপান্তরিত হয়েছি। বাংলাদেশের মাটি ছাড়তে বলার দুঃসাহস কে দেখিয়েছে? আমরা কি বাংলাদেশে রোহিঙ্গা? বাংলাদেশের মাটি কামড়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, স্বেরাচারবিরোধী আন্দোলন করেছি, ১৫ বছর হাসিনা বিরোধী আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়া কারাবরণ করেছেন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। দলের হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা হয়েছে। প্রাণ গেছে অসংখ্য নেতাকর্মীর।’

গণসংযোগ ও পথসভায় এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ময়েজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামিরুল ইসলাম পলাশসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা৷