বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্য বলেছেন এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এ রাষ্ট্রকে আইনের শাসনের রাষ্ট্র হিসেবে পরিচালিত এবং প্রতিষ্ঠা করতে হবে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যারা দেশের আইন-কানুন, সংবিধান ও লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের প্রতি আহ্বান জানাব কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক যেকোনো রকমের আবদার মেনে এ জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। আমাদের সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে।’
গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল’ স্টুডেন্টস অ্যালায়েন্সের ১৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্য বলেছেন এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এ রাষ্ট্রকে আইনের শাসনের রাষ্ট্র হিসেবে পরিচালিত এবং প্রতিষ্ঠা করতে হবে।’
সালাহউদ্দিন বলেন, ‘আমরা যদি শুধু শুধু বলি যে, আইনের শাসনের রাষ্ট্র হবে, এই আইনের শাসনের প্র্যাকটিস দেখাতে হবে, মুখে বললে হবে না। ভবিষ্যতে যেই অবস্থাটা আমরা সংস্কারের মধ্য দিয়ে পেতে যাচ্ছি কমপ্লিট ইন্ডিপেনডেন্ট ইলেকশন কমিশন, কমপ্লিট ইনডিপেনডেন্ট জুডিশিয়ারি, কেয়ার টেকার গভর্নমেন্ট রিপ্লেস অ্যান্ড ফ্রিডম অব প্রেস—এই চারটা জিনিস।’
তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে, অস্থিতিশীলতা থাকে তাহলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে।’