সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : রাজনীতি

গাজীপুর-১ আসনে বাবুলকে মনোনয়নের দাবিতে মিছিল বিএনপির


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-10
গাজীপুর-১ আসনে বাবুলকে মনোনয়নের দাবিতে মিছিল বিএনপির
সংগৃহীত ছবি

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলকে গাজীপুর-১ আসন থেকে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ ও মিছিল করেছেন এলাকাবাসী এবং বিএনপির নেতাকর্মীরা। 

সোমবার (১০ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর শহরে এলাকাবাসী এবং স্থানীয় বিএনপির হাজারো নারী ও পুরুষ এক বিশাল মিছিল বের করেন।

কালিয়াকৈর বংসাই ব্রিজ থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস ঘুরে কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ করে।

মিছিল শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম মামুন, সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন, আলী আজম খান, আফসার উদ্দিন বাবুল, বাবু বিধান কৃষ্ণ বর্মণ, যুবদল নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা জাফর ইকবাল জনি এ সময় উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা গাজীপুর-১ আসন থেকে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলকে দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবি জানান।