সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : রাজনীতি

আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন সোহেল তাজ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-12
আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন সোহেল তাজ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ অবশেষে আমেরিকার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বুধবার (১২ নভেম্বর) ভোররাতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে গত ২৬ সেপ্টেম্বর তাকে বিমানবন্দর থেকে আটকে দেয়া হয়েছিল।


বর্তমানে তিনি কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে নিজেই ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেছেন।


বুধবার সকালে ফেসবুকে দেয়া পোস্টে সোহেল তাজ তার ট্রানজিট এবং অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে লেখেন:
 

দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। ৩ ঘণ্টা ট্রানজিট আর তারপর ১৫ ঘণ্টা ফ্লাইট ইউএসএর উদ্দেশে। এই বিমানবন্দর দিয়ে আমি গত ১৫ বছর যাতায়াত করেছি। সেই সময় এই বিমানবন্দরটি ঢাকা এয়ারপোর্টের থেকেও ছোট ছিল আর এখন পৃথিবীর ব্যস্ততম এবং সেরা বৃহৎ এয়ারপোর্টের কাতারে।
 

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ১২ নভেম্বর রাত ৩টা ৫১ মিনিটে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কাতার এয়ারলাইনসের কিউআর৬৩৯ ফ্লাইটে করে কাতার হয়ে আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।


জানা যায়, সোহেল তাজ ইমিগ্রেশন প্রসিকিউশনসহ অন্যান্য সংস্থা থেকে যাচাই–বাছাই সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্সপ্রাপ্ত হয়ে ইমিগ্রেশন সম্পন্ন করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টা ১১ মিনিটে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে চেক-ইন ও ইমিগ্রেশনের অপেক্ষার কথা জানিয়েছিলেন।


এর আগে গত মঙ্গলবার বিকেলে আরেক পোস্টে সোহেল তাজ ইঙ্গিত দেন যে তার দেশত্যাগ নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। পোস্টে তিনি লেখেন:
 

মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয়। কিন্তু খেলা একই থেকে যায়। আজকে রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়। সব কিছু জানাব।