নির্বাচনে জয়ী হওয়ায় মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাসকে দুধ দিয়ে গোসল করালেন এক সমর্থক।
নব ননির্বাচিত চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাস ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া তিনি নবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী হাবিবুর রহমান মুন্নু গাজীর ছেলে।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নবগ্রামে চেয়ারম্যানের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করান একই ইউনিঢনের বারই গ্রামের ভোটার ও সমর্থক আফাজ উদ্দিন ও তার স্ত্রী। আফাজ উদ্দিন জানান, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি গাজী হাসান আল মেহেদী সুহাসক যদি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়, তাহলে তাকে দুধ দিয়ে গোসল করাব। এই মনত করেছিলাম। কিন্তু নির্বাচিত হওয়ার পরে তাকে গোসল করানোর সুযোগ পাই নাই। তাই আজ শনিবার বার সুযোগ হওয়ায় তাকে দুধ দিয়ে গোসল করাইলাম। মানতও পুরন করলাম।
নব ননির্বাচিত চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাস বলেন, নির্বাচনের পর অনেকে দুধ দিয়ে গোসল করাইতে চাইছিল। দুধ দিয়ে গোসল করার কোন ইচ্ছা ছিলনা। কিন্তু যখন শুনলাম মানত, তখন মানা করি নাই। কারন মানা করলে তাদের মন খারাপ হতো।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজী হাসান আল মেহেদী সুহাস নৌকা প্রতীক নিয়ে নবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেন এবং ৯ হাজার ৭৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) রাকিব হোসেন ফরহাদ পেয়েছেন ১ হাজার ৬৯২ ভোট পেয়ে পরাজিত হয়।