বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা।
শুক্রবার রাজশাহী বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিনে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, "আগামী নির্বাচন আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা হিসেবে আসছে। আমরা সবসময় জনগণের সমর্থনের ওপর নির্ভর করেছি, এবং এই নির্বাচনের ফলাফলও সেই সমর্থনের ওপর নির্ভর করবে।"
তিনি আরো বলেন, বিএনপি গত ১৭ বছর ধরে শত প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও যেভাবে জনগণের আস্থা বজায় রেখেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান নির্দেশনা দেন, "জনগণের আস্থা নষ্ট হতে পারে এমন কোনো কাজ করবেন না। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের আস্থা অর্জন এবং তা অক্ষুণ্ণ রাখতে আপনাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"