সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : টুরিজম

ভারতীয় প্রমোদ তরী 'গঙ্গা বিলাস' পর্যটক নিয়ে এখন কাউখালিতে


eshomoy.com || 2024-03-19
ভারতীয় প্রমোদ তরী 'গঙ্গা বিলাস' পর্যটক নিয়ে এখন কাউখালিতে

জালিস মাহমুদ, বিশেষ প্রতিনিধি :

ভারতের পর্যটকবাহী প্রমোদ তরী ‘গঙ্গা বিলাস’ ২০ বিদেশি পর্যটক নিয়ে পিরোজপুরের কাউখালীতে এসে পৌঁছেছে। মঙ্গলবার(১৯ মার্চ) বিকেল ৫টায় কাউখালী সন্ধ্যা নদী সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøটএ) এর লঞ্চ ঘাটে নোঙর করে ‘গঙ্গা বিলাস’।
 জানা যায়, ঢাকা থেকে ভারতের বেনারস উদ্দেশ্যে ছেড়ে আসা ভারতের পর্যটকবাহী প্রমোদ তরী ‘গঙ্গা বিলাস’ এ ১৫ জন সুইডিশ ও ৫ জন জার্মানী নাগরিক রয়েছে। গত রবিবার ঢাকা থেকে ছেড়ে চাদঁপুর, বরিশাল হয়ে মঙ্গলবার বিকেলে তারা কাউখালী আসেন। পরে উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। মঙ্গলবার কাউখালীতে রাত্রীযাপন শেষে বুধবার সকালে তারা সুন্দরবনের উদ্দেশ্যে কাউখালী ছেড়ে যাবেন।পরে তারা মোংলা বন্দর হয়ে ভারতের বেনারস যাবেন।
উল্লেখ্য, গত বছর ১১ জানুয়ারী উত্তর প্রদেশের বারানসী’তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এমভি গঙ্গা বিলাস’ এর প্রমোদ ভ্রমনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রায় ২শ’ ফুট দৈর্ঘ ও ৪০ ফুট প্রস্থ তিনতলা এ নৌযানটিতে ২৮টি বিলাসবহুল কক্ষ রয়েছে।