দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুরের মধ্যে দেশের ৮টি জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় এসব এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।
এদিকে ঝড়ের সময় প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া, নিরাপদ স্থানে অবস্থান করা এবং বিদ্যুৎ ও বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।