সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : আবহাওয়া

দিল্লিতে ভারী বৃষ্টি, জারি রেড অ্যালার্ট


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-25
দিল্লিতে ভারী বৃষ্টি, জারি রেড অ্যালার্ট

দিল্লিতে ভারী বৃষ্টি, রেড অ্যালার্ট জারি

ভারতের রাজধানী দিল্লিতে টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় যান চলাচলে ধীরগতি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় দিল্লির জন্য রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

আইএমডি জানিয়েছে, দিল্লির বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়া হতে পারে। কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

পার্লামেন্ট স্ট্রিট, কনট প্লেস, আইটিও, এইমস, আরকে পুরমসহ কয়েকটি এলাকায় বৃষ্টির কারণে পানি জমেছে। এতে সকালের ব্যস্ত সময়ে যান চলাচলে বিঘ্ন ঘটে।

এর আগে সোমবারের ভারী বৃষ্টিতেও দিল্লি-এনসিআরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও ব্যাপক যানজট তৈরি হয়েছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট বাতিল ও বেশ কিছু ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়।

আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে এবং চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।