সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : আইন-আদালত

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি,বন্ধ করল প্রশাসন


এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

eshomoy.com || 2024-02-01 11:44:30
চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি,বন্ধ করল প্রশাসন

 
চট্টগ্রামের কর্ণফুলীতে অনুমোদন ছাড়া ক্ষতিকর উপাদান মিশিয়ে বিস্কুট তৈরি ও বাজারজাতকারী এক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রম্যমাণ আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা মূল্যের ৮০টি বিস্কুটের কার্টুন জব্দ করা হয়। তাছাড়া আরও ২ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃরমজানকে সামনে রেখে ৪টি পন্যের শুল্ক উপর প্রধান মন্ত্রীর নির্দেশনা 


আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও মইজ্জ্যেরটেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী। জানা গেছে, উপজেলায় এলিগেন্ট ফুড নামের একটি বিস্কুট ফ্যাক্টরি বন্ধ করে দেয় প্রশাসন। 


এছাড়া ওজন পরিমাপ মানদণ্ডে অনিয়মের জন্য মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ নামে রড সিমেন্টের দোকানকে ২০ হাজার টাকা এবং শাহ আমানত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি পিযূষ কুমার চৌধুরী বলেন,

 

অনুমোদনহীন এলিগেন্ট ফুড নামে বিস্কুট ফ্যাক্টরিতে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট তৈরি করে বাজারজাত করছিল দেশের বাজারে। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের সত্যতা পাওয়া যায়।

আরও পড়ুনঃকালিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করলো সুশীলনের পরিচালক 

 

এছাড়া বিএসটিআই লাইসেন্স না থাকা এবং বিভিন্ন কোম্পানির নামে পণ্য উৎপাদন করার প্রমাণও পাওয়া যায়। তাই প্রতিষ্ঠানটিকে সব কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা মূল্যের ৮০টি বিস্কুটের কার্টুন জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় অভিযানে বিএসটিআই চট্টগ্রাম সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমানসহ সিএমপি কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।