সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

সুনামগঞ্জে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন


সুনামগঞ্জ প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-16



সুনামগঞ্জে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

 

 

 

রড, সিমেন্ট, বিটুমিন, ইট, বালি, পাথরসহ নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন।


১৬ মার্চ (বুধবার) দুপুর ১২টায় শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত মানববন্ধনে ঠিকাদাররা নির্মাণসামগ্রীর দাম কমানো ও তাদের কাজের মূল্যবৃদ্ধির দাবি জানান।
 

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল মহসিন মাহাবুব, সহসভাপতি নুরুল ইসলাম, রেনু মিয়া, সাধারণ সম্পাদক শংকর দেবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 
মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণসামগ্রীর দাম না কমালে ঠিকাদাররা তাদের উন্নয়নকাজ বন্ধ করে দেবেন। অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এ জন্য তারা প্রধানমন্ত্রীর প্রণোদনা পাওয়ার দাবি করেন।
 

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার ঠিকাদাররা উপস্থিত ছিলেন।